২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ২৯ মামলার আসামি ব্রাজিলকে কুপিয়ে হত্যা

শনিবার রাতে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

বগুড়ায় ২৯ মামলার আসামি ব্রাজিলকে কুপিয়ে হত্যা
বগুড়ায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন ব্রাজিল।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2024, 11:44 AM

Updated : 26 Aug 2026, 09:44 AM

বগুড়ার কাহালু উপজেলায় ২৯ মামলার আসামি ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ব্রাজিলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে   কাহালু থানার ওসি সেলিম রেজা জানান।  

নিহত ব্রাজিল (৩২) বগুড়া শহরের গোদারপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে। তবে তিনি পোড়াপাড়া এলাকাতেও থাকতেন। 

পুলিশ জানায়, ব্রাজিলের শরীরের পা থেকে মাথা পর্যন্ত কোপানো হয়েছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। 

ব্রাজিলের নামে বগুড়া জেলার বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা আইন, চাঁদাবাজি ও এসিড নিক্ষেপের ২৯টি মামলা রয়েছে।