২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার ও বন্দরের কাজকর্ম স্বাভাবিক রয়েছে।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2024, 11:57 AM

Updated : 26 Aug 2026, 10:15 AM

ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে দুদেশের মধ্যে যাত্রী পারাপার। 

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটির কারণে বৃহস্পতিবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার ও বন্দরের কাজকর্ম স্বাভাবিক রয়েছে।

এদিকে শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বেনাপোল বন্ধ। তবে শনিবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। 

বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম বলেন, আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরের কাজকর্ম স্বাভাবিক ভাবেই চলছে। সকাল থেকেই হ্যান্ডেলিং শ্রমিকরা বন্দরে পণ্য উঠানামার কাজে ব্যস্ত সময় পার করছেন। পণ্য খালাস প্রক্রিয়া স্বাভাবিক নিয়মেই চলছে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ফারুক হোসেন বলেন, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।