১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জিল্লুরকে ‘বড় অফিসার’ বানানো স্বপ্নই থেকে গেল বাবা-মায়ের

১৭ জুলাই ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় জিল্লুর।

জিল্লুরকে ‘বড় অফিসার’ বানানো স্বপ্নই থেকে গেল বাবা-মায়ের
শেখ জিল্লুর রহমান।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2024, 01:37 AM

Updated : 26 Aug 2026, 10:07 AM

গোপালগঞ্জের শেখ হাসান ও শাহনাজ বেগম দম্পতির প্রথম সন্তান শেখ জিল্লুর রহমান। স্বপ্ন ছিল ছেলেকে `বড় অফিসার’ বানাবেন, সেজন্যই গ্রাম ছেড়ে ঢাকায় আসেন তারা।

কিন্তু কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলা সহিংসতার মধ্যে ঢাকার বাড্ডায় গুলিবিদ্ধ হয়ে জিল্লুর নিহত হওয়ায় তাদের সে স্বপ্ন কেবল স্বপ্নই রয়ে গেল।

শেখ হাসানের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলা কাঠি ইউনিয়নের কাঠি পশ্চিমপাড়া গ্রামে। ভাই নূর আলম শেখের সঙ্গে ঢাকার মেরুল বাড্ডায় তার মাছের আড়ৎ রয়েছে। বাড্ডার আফতাব নগরেই পরিবার নিয়ে থাকেন তিনি।

আরও পড়ুন-

স্বামীকে হারিয়ে ছেলের জন্য চাকরি চাইছেন গণির স্ত্রী

মানুষ মানুষকে এভাবে মারতে পারেপ্রশ্ন জুয়েলের বাবার

চার সন্তানের মধ্যে বড় ছেলে জিল্লুর একাদশ শ্রেণির ছাত্র, মেঝ ছেলে দশম শ্রেণিতে, ছোট ছেলে তৃতীয় শ্রেণিতে আর সবার ছোট মেয়েটির বয়স দুই বছর।

জিল্লুর বনশ্রীর ফয়জুর রহমান আইডিয়াল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৯৬ পেয়ে সম্প্রতি আফতাব নগরের ইম্পেরিয়াল কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিল।

শেখ হাসান বলেন, “আমার ছেলেটা সারাদিন পড়াশোনা নিয়েই থাকত। সেদিন দুপুরে নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়েছিল। কিন্তু ফিরল লাশ হয়ে। কি অপরাধ ছিল তার?”

পড়াশোনায় বেশ ভালো হওয়ায় জিল্লুরকে ঘিরে তার বাবা-মায়ের অনেক আশা ছিল বলে জানান জিল্লুরের ফুফা ইমদাদুল মোল্লা (৪০)।

তিনি বলেন, “জিল্লুরের বাবা-মায়ের স্বপ্ন ছিল ছেলেকে লেখাপড়া শিখিয়ে বড় অফিসার বানাবেন। সন্তানদের ভালো পড়াশোনা নিশ্চিত করতেই তারা গ্রাম ছেড়ে ঢাকায় গিয়ে কষ্ট করে চলছিলেন। কিন্তু একটি গুলি তাদের সব স্বপ্ন-আশা ধূলিসাৎ করে দিয়েছে।”

আরও পড়ুন-

‘লাঠি ফেলে জাহাঙ্গীরের সঙ্গে সেলফি’, তারপরই হামলা, সিঙ্গাপুরে কেমন আছেন

'কী অপরাধে কারা এমনে আমার মেয়েটাকে মারল'

তিনি জানান, ১৭ জুলাই দুপুরে ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে নিহত হয় জিল্লুর। পরের দিন সকাল ৮টায় কাঠি সপ্তপল্লী ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পশ্চিমপড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

ইমদাদুল মোল্লা বলেন, ঢাকায় থাকলেও গ্রামের প্রতি অন্যরকম টান ও ভালোবাসা ছিল জিল্লুরের। সর্বশেষ কোরবানির ঈদে সে বাড়িতে আসে। অত্যন্ত বিনয়ী বন্ধুবৎসল জিল্লুর খুব সহজে সবার সঙ্গে মিশতে পারতো।

তিনি বলেন, “জিল্লুরের নিহতের খবর শোনার পর আমরা সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। আমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। কেন অকালে নির্মমভাবে প্রাণ দিতে হল জিল্লুরের মতো মেধাবী ছেলেকে?”

জিল্লুরের ফুফু শিউলী (২৫) বলেন, “আমার বাবার (ভাইপো) কী অপরাধ ছিল? তাকে কেন নৃশংসভাবে বুকে গুলি চালিয়ে হত্যা করতে হয়েছে? সে তো অল্পবয়সী ছেলে, কয়দিন হলো কলেজে ভর্তি হয়েছে, সে তো কোনো রাজনীতি করে না। তারপরও কেন তাকে মেরে ফেলতে হলো। প্রধানমন্ত্রীর কাছে এ হত্যার বিচার চাই।”

আরও পড়ুন-

একমাত্র উপার্জনক্ষম তাজুলকে হারিয়ে অসহায় পরিবার

'কতই না কষ্ট প্যায়ে আমার কলিজার টুকরা মারা গেছে'

নিস্তব্ধ রুদ্রদের বাড়ি, নির্বাক বাবা-মা

'বাবা, তোমার মনের আশা পূরণ করতে পারলাম না, মাফ করে দিও'

'আর কোনো বাবা-মায়ের কোল যেন এভাবে খালি না হয়

'তিন শিশুকে নিয়ে আমি কোথায় দাঁড়াব, এখন কে ওদের দেখবে?'

কোটা: সাঈদের পরিবারকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থ সহায়তা

কোটা: 'ও ভাইও হামাক এনা বোন কয়া ডাকো রে', সাঈদের বোনের আহাজারি

নারায়ণগঞ্জ পাসপোর্ট কার্যালয়: 'ডাকাতি হইলেও তো এমন হয় না'

'লাঠি ফেলে জাহাঙ্গীরের সঙ্গে সেলফি', তারপরই হামলা, সিঙ্গাপুরে কেম