২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ বছর পালিয়ে থাকার পর ১৭ মামলার আসামি গ্রেপ্তার

চাঁদপুরের ওই আসামির বিরুদ্ধে একটি মামলায় আট মাসের সাজা রয়েছে বলে জানায় পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2024, 05:05 PM

Updated : 26 Aug 2026, 09:40 AM

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে ১৭ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০ বছর ধরে পলাতক থাকা এ আসামির বিরুদ্ধে একটি মামলায় আট মাসের সাজা রয়েছে।

বুধবার মধ্যরাতে উপজেলার ধনাগোদা নদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মতলব উত্তর থানার ওসি আলমগীর হোসেন রনি।

গ্রেপ্তার রাসেল উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিম খাঁ গ্রামের হামিদ আলী উজিরের ছেলে। তার বিরুদ্ধে চাঁদপুর ও কুমিল্লাসহ অন্য জেলায় মাদক, দস্যুতা, ডাকাতি, চুরিসহ ১৭টি মামলা রয়েছে।

ওসি আলমগীর হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন খবর পেয়ে এসআই সুজিত চন্দ্র দে, নাজিম উদ্দিন ও এএসআই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করে। 

বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।