ঝালকাঠিতে ভোটকেন্দ্রে জটলা করায় দুই যুবকের কারাদণ্ড
“ভোটকেন্দ্রের একেবারে পাশেই লোকজন নিয়ে এরা জটলা করছিলো। এমনকি ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে তর্কেও জড়িয়ে পড়ে।”
ভোটকেন্দ্রের কাছে অহেতুক জটলা করায় ঝালকাঠি সদর উপজেলায় দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডলের আদালত এ দণ্ড দেন।
দণ্ডিতরা হলেন- উপজেলার বেরমহল গ্রামের তোফাজ্জল হাওলাদারের ছেলে মো. খোকন হাওলাদার (২৫) এবং একই গ্রামের হানিফ মিয়ার ছেলে মো. হান্নান মিয়া (২১)।
ইউএনও অনুজা মণ্ডল সাংবাদিকদের বলেন, “ভোটকেন্দ্রের একেবারে পাশেই লোকজন নিয়ে এরা জটলা করছিলো। এমনকি ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে তর্কেও জড়িয়ে পড়ে।”
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।
