২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় তিন দিন ধরে কলেজ ছাত্র নিখোঁজ

ওসি বলেন, “আশা করছি, দ্রুতই তাকে উদ্ধার করতে পারব।”

সাতক্ষীরায় তিন দিন ধরে কলেজ ছাত্র নিখোঁজ
নিখোঁজ ফাহিম ফয়সাল সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা রয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2024, 10:21 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

সাতক্ষীরা সরকারি কলেজের এক শিক্ষার্থী তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন।  

বুধবার বিকাল থেকে কলেজ ছাত্র নিখোঁজের বিষয়ে পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলে সদর থানার ওসি মহিতুল ইসলাম জানান।  

নিখোঁজ ফাহিম ফয়সাল (১৯) পাটকেলঘাটা উপজেলার ধানদিয়া ইউনিয়নের সেনেরগাঁতি গ্রামের পশু চিকিৎসক মো. রকিবুল ইসলাম মোড়লের ছেলে। সাতক্ষীরা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছর তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা রয়েছে।

রকিবুল ইসলাম মোড়ল বলেন, শহরের কাটিয়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থেকে ফাহিম লেখাপড়া করে। বুধবার ভাই-বোনদের সঙ্গে বাইরে বের হয়। ভাই-বোনদের গ্রামের বাড়িতে রওনা করিয়ে দিয়ে সে সাতক্ষীরাতেই থেকে যায়। কিন্তু রাতে আর বাসায় ফিরেনি।

তিনি বলেন, “বিষয়টি জানতে পেরে অনেক খোঁজাখুজি করেছি। কিন্তু শুক্রবার রাত পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। তাই থানায় জিডি করেছি।”

সদর থানার ওসি মহিতুল ইসলাম বলেন, “শিক্ষার্থীর বাবা এ ব্যাপারে থানায় জিডি করেছেন। আমরা বিষয়টি নজরদারি করছি। আশা করছি, দ্রুতই তাকে উদ্ধার করতে পারব।”