২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

এতে বাসের আরও দুই যাত্রী আহত হয়েছেন বলে জানায় পুলিশ।

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২
প্রতীকী ছবি

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2024, 04:59 PM

Updated : 26 Aug 2026, 09:55 AM

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কায় যাত্রীবাহী বাসের সুপারভাইজার ও এক নারীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুই যাত্রী।

বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার গোড়াই শিল্প এলাকায় মিল গেইটের সামনে এ ঘটনা ঘটে বলে মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার এসআই আনিসুজ্জামান জানান।

নিহতরা হলেন- নীলফামারীর ডিমলা উপজেলার রামডাঙা গ্রামের দুলাল হাসেনের স্ত্রী ফরিনা বেগম (৫৫) এবং বাসের সুপারভাইজার একই জেলার বাবুরহাট গ্রামের আব্দুল খালেকের ছেলে মুগনী (৩৫)।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাতে এসআই আনিসুজ্জামান জানান, নীলফামারী থেকে অনিতা পরিবহনের একটি বাস ঢাকায় যাওয়ার পথে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পল্লী বিদ্যুতের খুঁটি বোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। 

এতে বাসের সামনের গ্লাস ভেঙে বিদ্যুতের খুঁটির আঘাতে সুপারভাইজার ও এক নারীর মৃত্যু হয়; আহত হয়েছেন আরও দুই যাত্রী।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এসআই আনিসুজ্জামান।