২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাহিদার তুলনায় কোরবানি পশুর সংকট নেই: প্রাণিসম্পদ মন্ত্রী

মন্ত্রী বলেন, “সরকারের নীতিগত সিদ্ধান্ত,এবার কোরবানির পশু আমদানি করা হবে না।”

চাহিদার তুলনায় কোরবানি পশুর সংকট নেই: প্রাণিসম্পদ মন্ত্রী
সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2024, 06:31 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

চাহিদার তুলনায় দেশে কোরবানি পশুর সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। 

বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় আরলা ফুডসের কারখানার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। 

তিনি বলেন, “সরকারের নীতিগত সিদ্ধান্ত, এবার কোরবানির পশু আমদানি করা হবে না।” 

এর আগে আরলা ফুডস্ বাংলাদেশের আয়োজনে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস্ মোলার।