১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

টঙ্গীতে `ডাকাতির প্রস্তুতিকালে’ অস্ত্রসহ গ্রেপ্তার ১০

পুলিশ জানায়, গোপন তথ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2022, 02:11 PM

Updated : 15 Dec 2022, 02:16 PM

গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১০ ডাকাতকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম জানান, টঙ্গী পূর্ব থানাধীন আমতলী সাহারা মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে তোলা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- ফেনী জেলার শুভ (২২), বরিশাল জেলার জাকারিয়া হাসান বসুরী (২২), গাজীপুর জেলার মো. মেহেদী হাসান জনি (২৮), নবীন ইসলাম সোহেল ওরফে সুরুজ (২১), মো. শফিকুল ইসলাম ওরফে ফয়সাল (৩০), জামালপুর জেলার রমজান (১৯), ময়মনসিংহ জেলার মো. রায়হানুল ইসলাম রিয়াদ (২৬), শুভ (১৯), শেরপুর জেলার শামীম (৩০) ও রাজবাড়ী জেলার তুহিন (২০)।

ওসি আশরাফুল বলেন, গোপন তথ্যে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি রামদা, ২টি চাপাতি, ৩টি বড় ছুরি ও ২টি ছোট ছুরি জব্দ করা হয়।

ডাকাত দলটি দীর্ঘদিন ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পথচারীদের কাছে থেকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণলংকার ও মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে আসছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।