২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মিছিলে ধাওয়া দিয়ে জামায়াতের ১৪ নেতাকর্মীকে আটক

“মামলার আসামি সন্দেহে তাদের আটক করা হয়েছে। পরিচয় মিলিয়ে দেখা হচ্ছে।”

কুমিল্লায় মিছিলে ধাওয়া দিয়ে জামায়াতের ১৪ নেতাকর্মীকে আটক

প্রতীকী ছবি।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2022, 09:54 PM

Updated : 24 Dec 2022, 09:54 PM

কুমিল্লায় মিছিলে ধাওয়া দিয়ে জামায়াতে ইসলামীর ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  

শনিবার বিকালে ১০ দফা দাবিতে নগরীতে গণমিছিল বের করে নেতাকর্মীরা। তারপরই তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা। 

তবে আটক নেতাকর্মীদের নাম জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর লাকসাম রোডের সালাহউদ্দিন মোড় থেকে জামায়াতের গণমিছিলটি বের হয়। এরপর টমছম ব্রিজ এলাকায় এলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। 

জেলা ডিবি পুলিশের ওসি রাজেশ বড়ুয়া বলেন, ১২ জনকে আটক করা হয়েছে। তাদের নাশকতার পরিকল্পনা ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, মিছিল শেষ হওয়ার পর দুইজনকে আটক করা হয়েছে। মামলার আসামি সন্দেহে তাদের আটক করা হয়েছে। পরিচয় মিলিয়ে দেখা হচ্ছে। আসামি হলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।