গাজীপুরে আগুনে পুড়েছে ১০ ঘর, ৯ ঝুট গুদাম
ভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে; এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় লাগা এ আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার তাশাররফ হোসেন জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে লাগে। তবে এতে কেউ হতাহত হয়নি।
তাশাররফ হোসেন বলেন, খবর পেয়ে প্রথমে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন ছড়িয়ে পড়লে কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে যোগ দেয়।
ভোর সাড়ে পাঁচটায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ১০টি ঘর, ৯টি ঝুট গুদাম ও মালামাল পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
