২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে শিক্ষার্থীদের যৌন হয়রানির দায়ে ৩ যুবকের কারাদণ্ড

তিন যুবককে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

চাঁদপুরে শিক্ষার্থীদের যৌন হয়রানির দায়ে ৩ যুবকের কারাদণ্ড
চাঁদপুরে ছাত্রীদের যৌন হয়রানির দায়ে দণ্ড পাওয়া তিন যুবক।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2024, 10:26 PM

Updated : 26 Aug 2026, 09:40 AM

চাঁদপুর সদর উপজেলায় ছাত্রীদের যৌন হয়রানির দায়ে তিন যুবককে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে এ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।

দণ্ড পাওয়া জুম্মান পাঠান, সিয়াম এবং মো. কাউছার হামানকর্দি গ্রামের বাসিন্দা।

ইউএনও সাখাওয়াত জামিল বলেন, ওই বিদ্যালয়ের তিন ছাত্রীকে উত্ত্যক্ত, অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগে ওই তিন বখাটেকে আটক করা হয়।

খবর পেয়ে তাৎক্ষণিক বিদ্যালয়ে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সামাজিক ও ফৌজদারি অপরাধের দায়ে ওই তিন যুবককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয় বলে জানান তিনি।

দণ্ড পাওয়ারা সাজাভোগ শেষে আলোকিত জীবনে ফিরবেন বলে প্রত্যাশা ইউএনওর।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।