Published : 03 Jul 2025, 06:12 PM
মৌলভীবাজারের বড়লেখার পাল্লাথল, শ্রীমঙ্গলের সিন্দুরখান ও কুলাউড়া মুড়ইছরা সীমান্ত দিয়ে ৭৮ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী- বিএসএফ।
বৃহস্পতিবার ভোরে বড়লেখা উপজেলার পাল্লাথল দিয়ে ৪৮, শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান দিয়ে ২৩ জনকে ঠেলে দেওয়া হয় বলে জানিয়েছেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, আটকরা ছয় মাস থেকে ১৭ বছর আগে চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখান থেকে তাদের আটক করার পর বৃহস্পতিবার বাংলাদেশে পুশইন করে বিএসএফ।
আটকদের মধ্যে শিশু ও নারীরাও আছেন। সবার পরিচয় নিশ্চিত করে স্বজনদের কাছে হস্তান্তর করবে পুলিশ।
অন্যদিকে মৌলভীবাজার ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, বৃহস্পতিবার ভোরে কুলাউড়া উপজেলার মুরাইছড়া দিয়ে আরো পাঁচজন বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।