২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রেনের ধাক্কায় গৃহবধুর মৃত্যু

কুয়াশার মধ্যে বাড়ির পাশের রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন সুমাইয়া।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2022, 01:24 PM

Updated : 29 Dec 2022, 01:23 PM

বগুড়ায় গাবতলী উপজেলায় কুয়াশার মধ্যে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক গৃহবধুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় উপজেলার নারুয়ামালা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান বগুড়া ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এএসআই রকিবুল হাসান।  

নিহত সুমাইয়া আক্তার (২০) নারুয়ামালা এলাকার শামীমের স্ত্রী। 

নিহতের পরিবারের বরাতের এএসআই রকিবুল জানান, সকালে কুয়া

শার মধ্যে বাড়ির পাশের রেললাইনের উপর দিয়ে হেটে যাচ্ছিলেন সুমাইয়া। এ সময় সান্তাহারগামী কলেজ ট্রেনের (বোনারপাড়া-সান্তাহার রেলপ‌থে চলাচল করা লোকাল ট্রেন‌) ধাক্কায় গুরুতর আহত হন তিনি। 

স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

তিনি বলেন, “মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা আছে। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।”