চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু
নিহত ফখরুদ্দীন বাবলু চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় সাবেক এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ষোলশহর রেল স্টেশনে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত ফখরুদ্দীন বাবলু (৬০) চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। নগরীর চকবাজার হাজী মকবুল সওদাগর লেইনে তার বাসা।
রেলওয়ে পুলিশ ষোলশহর ফাঁড়ির এসআই অসীম ধর বলেন, ষোলশহর স্টেশনের প্ল্যাটফর্ম থেকে নেমে দৌড়ে পার হওয়ার চেষ্টা করেছিলেন ফখরুদ্দীন। এসময় ৩ নম্বর লাইন দিয়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন স্টেশন অতিক্রম করার সময় ধাক্কা লেগে ছিটকে পড়েন।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, বলেন এসআই।
