ফরিদপুরে আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদণ্ড
শহরের বেইলি ব্রিজ সংলগ্ন ‘হোটেল গুলশান প্যালেসে’ এই অভিযান পরিচালনা করা হয়।
ফরিদপুরে অসামাজিক কার্যকলাপ চালানোর দায়ে একটি আবাসিক হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় তিন নারীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের বেইলি ব্রিজ সংলগ্ন ‘হোটেল গুলশান প্যালেসে’ এই অভিযান পরিচালনা করা হয় বলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. আতিকুর রহমান জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হোটেলটিতে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ চলে। তার ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী হাকিম নুঝাত তাবাসসুম বলেন, “অভিযানের সময় মালিক বা ম্যানেজার কাউকে পাওয়া যায়নি, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
