জাতীয় বিশ্ববিদ্যালয়: অনার্স চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা
এ ছাড়া ১৮ এপ্রিল প্রকাশিত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তির অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষের স্থগিত করা তিন দিনের পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে।
বিভিন্ন কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স চতুর্থ বর্ষের ২৬ মে, ৫ জুন, ২৭ জুনের পরীক্ষা স্থগিত করেছিল।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান বলেন, ২৬ মের স্থগিত পরীক্ষা ২৭ জুন, ৫ জুনের পরীক্ষা ৬ জুন এবং ২৭ জুনের পরীক্ষা ২৯ জুন অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ১৮ এপ্রিল প্রকাশিত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তির অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।
পরীক্ষা সংক্রান্ত অথবা যেকোনো তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) অনুসরণ করার জন্য বলা হয়েছে।
