১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

যুবদল নেতাকর্মীদের মারধর: সিরাজগঞ্জে বিএনপি নেতার পদ স্থগিত

এর আগে ওই নেতাকে দেওয়া কারণ দর্শানোর নোটিসের জবাব সন্তোষজনক না হওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি।

যুবদল নেতাকর্মীদের মারধর: সিরাজগঞ্জে বিএনপি নেতার পদ স্থগিত
বিএনপি নেতা এস এম শহিদ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2025, 03:14 PM

Updated : 10 Sep 2026, 12:35 PM

যুবদল নেতাকর্মীকে মারধরের অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলার এক বিএনপি নেতার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ স্থগিত করা হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ জারি করা হয়। 

পদ স্থগিত হওয়া এস এম শহিদ উপজেলার সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। তিনি পঞ্চসোনা গ্রামের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পতিত সরকারের দোসরদের সহযোগিতা ও মদদ প্রদান, সন্দেহের বশে যুবদল নেতাকর্মীকে মারধর এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শহিদের দেওয়া কারণ দর্শানোর নোটিসের জবাব গ্রহণযোগ্য হয়নি। তাই শহিদের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ স্থগিত করা হয়েছে।

সেইসঙ্গে দলের সকল কার্যক্রমে তাকে অংশ নিতে নিষেধ ও তার সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে এস এম শহিদ বলেন, “সম্প্রতি আমার বাড়িতে চুরি এবং রাস্তা থেকে দুটি ট্রাক চুরি হয়েছে। চোরও শনাক্ত করেছি। লোকজন তাদের ধরে এনে মারধর করেছে। এ কারণে দল আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।”