গোপালগঞ্জে ইজিবাইক চাপায় শিশু নিহত
আরিয়ান সড়ক পার হওয়ার সময় দ্রুত গতির একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে চাপা দেয়।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ইজিবাইক চাপায় এক শিশু নিহত হয়েছ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কোটালীপাড়া উপজেলার পশ্চিমপাড়-শুয়াগ্রাম সড়কের বড় দক্ষিণপাড় মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার এসআই কাজল দাস।
৫ বছর বয়সী শিশু আরিয়ান কোটালীপাড়া উপজেলার বড় দক্ষিণপাড় গ্রামের হক মিয়ার ছেলে।
এসআই কাজল জানান, আরিয়ান সড়ক পার হওয়ার সময় দ্রুত গতির একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। মুমূর্ষ অবস্থায় তাকে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণকরা হবে।
