বরিশালে জামায়াতের ৫ নেতাকর্মী আটক
গোপন বৈঠকের খবরে একটি বাড়িতে অভিযান চালায় মহানগর পুলিশ।
গোপন বৈঠক করার সময় বরিশাল নগরীতে জামায়াতে ইসলামীর স্থানীয় পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে তাদের আটক করা হয় বলে মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল জানিয়েছেন।
আটক নেতাকর্মীরা হলেন- নগরীর কাউনিয়া থানা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান, নগরীর ৪ নং ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের সভাপতি ফেরদৌস গাজী, সেক্রেটারি মো. ইব্রাহিম ও সক্রিয় কর্মী সাইফুল ইসলাম।
ওসি মুকুল জানান, কাউনিয়া সাধুর বটতলা এলাকার হাওলাদার মঞ্জিলের দ্বিতীয় তলায় একটি বাসায় জামায়াতের নেতারা গোপন বৈঠক করছিলেন। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
