২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গার দুটি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল সাতজনের

বাতিল হওয়া ছয়জনের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2023, 02:21 PM

Updated : 04 Dec 2023, 02:32 PM

চুয়াডাঙ্গা জেলার দুটি আসনে ২০ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাইয়ে ১৩ জনের মনোনয়নপত্র বৈধ বিবেচিত হয়েছে; বাতিল হয়েছে সাতজনের।

বাতিল হওয়া ছয়জনের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাকি একজন তৃণমূল বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা জানান, চুয়াডাঙ্গা-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১০ জন।

তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনসহ সাতজনের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।

বাতিল হয়েছে তিনজনের মনোনয়নপত্র।

তারা হলেন- আফরোজা খাতুন (স্বতন্ত্র), তাইজাল হক (তৃণমূল বিএনপি) ও শেখ সামসুল আবেদিন খোকন (স্বতন্ত্র)।

চুয়াডাঙ্গা-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১০ জন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য আলী আজগার টগরসহ ছয়জনের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।

বাকি চারজনের মনোনয়পত্র বাতিল হয়েছে।

তারা হলেন- মীর্জা শাহরিয়ার মাহমুদ (স্বতন্ত্র), নূর হাকিম (স্বতন্ত্র), নজরুল মল্লিক (স্বতন্ত্র) ও আব্দুল মালেক (স্বতন্ত্র)।