১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুই বাসের সঙ্গে কভার্ড ভ্যানের সংঘর্ষ, নিহত ১

লাবিবা পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে কভার্ড ভ্যানকে ধাক্কা দেয়, এ সময় সেলফি পরিবহনের আরেকটি বাস এসে সংঘর্ষে জড়িত হয়।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2025, 11:09 AM

Updated : 26 Aug 2026, 02:27 PM

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে দুটি বাসের সঙ্গে কভার্ড ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচ জন। 

শনিবার ভোরে উপজেলার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম। 

নিহত শামিম আহমেদ (৩৫) কভার্ড ভ্যানটির চালক ছিলেন। 

স্থানীয়দের বরাতে ওসি জহুরুল বলেন, শনিবার ভোরে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গাগামী লাবিবা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি কভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় পেছন দিক থেকে সেলফি পরিবহনের আরেকটি বাস এসে সংঘর্ষে জড়িত হয়। 

এতে কভার্ড ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক শামিম আহমেদ ঘটনাস্থলেই নিহত হয়। আহত হন অন্তত পাঁচজন। 

খবর পেয়ে পদ্মা সেতুর দক্ষিণ থানা পুলিশ, শিবচর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।

ওসি আরও বলেন, ক্ষতিগ্রস্থ যানবাহন উদ্ধার করা হয়েছে। এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।