২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলন: হবিগঞ্জে হত্যা মামলায় সাবেক এমপিসহ আসামি ২০০

৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে রিপন শীল গুলিবিদ্ধ হয়ে মারা যান।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2024, 06:03 PM

Updated : 26 Aug 2026, 10:15 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহতের ঘটনায় সাবেক সংসদ সদস্য মো. আবু জাহিরকে প্রধান আসামি করে হত্যা মামলা করা হয়েছে।

ঘটনার ১১ দিন পর বৃহস্পতিবার দুপুরে নিহত রিপন শীলের মা রুবী রানী শীল বাদী হয়ে মামলাটি করেন বলে জানান হবিগঞ্জ সদর মডল থানার ওসি নুরে আলম।

মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহিরসহ ৫৯ জনের নাম উল্লেখ এবং বাকিদের অজ্ঞাত আসামি করে ২০০ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের মধ্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল এবং লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুশফিউল আলম আজাদ রয়েছেন। 

ওসি নুরে আলম জানান, রিপন শীলের নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। মামলায় ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ২০০ জনকে আসামি করা হয়েছে। 

৪ অগাস্ট বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে রিপন শীল গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেই ঘটনায় অর্ধশতাধিক পথচারী ও শিক্ষার্থীও আহত হন।

আরও পড়ুন:

হবিগঞ্জে সংঘর্ষে 'বুকে গুলিবিদ্ধ' যুবক নিহত, আহত শতাধিক