Published : 26 Jun 2026, 12:07 AM
বরিশাল নগরীতে এক তরুণীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে এক কলেজছাত্রের ‘আত্মহত্যার’ খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার ভোরে নগরীর সাগরদী ধান গবেষণা রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এবায়দুল ইসলাম রাইয়ান (২২) নামে ওই তরুণ বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষে পড়তেন।
এবায়দুলের চাচা বাবুল খাঁ বলেন, “রাইয়ানের সাথে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। চার-পাঁচ দিন ধরে যোগাযোগ বন্ধ করে দেয় সেই মেয়ে। বৃহস্পতিবার গভীর রাতে প্রেমিকার সাথে ভিডিও কলে কথা বলে রাইয়ান। এরপর তাকে ভিডিও কলে রেখেই রাত ৩টা থেকে সাড়ে ৩টার দিকে ফ্যানের সঙ্গে লুঙ্গি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।”
কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।