২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে নাশকতার চেষ্টার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

এ সময় ঘর থেকে বিপুলসংখ্যক বাঁশের লাঠিসোঁটা উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 09:20 PM

Updated : 29 Nov 2026, 09:20 PM

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নাশকতার প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের সুতীর পাড় গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন জানান।

গ্রেপ্তার সাইদুল ইসলাম (৪২) ওই গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। তিনি ভাংনামারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, সাইদুলকে গ্রেপ্তারের পাশাপাশি ঘর থেকে বিপুলসংখ্যক বাঁশের লাঠিসোঁটা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে জানা গেছে, এসব লাঠিসোঁটা ব্যবহার করে মশাল মিছিল এবং বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পরিকল্পনা ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।