চুয়াডাঙ্গায় ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন বন্ধ
স্টেশন মাস্টার বলেন, “উদ্ধারকারী ট্রেন আসছে। আশা করা যায়, রাত ১২টার আগেই উদ্ধারকাজ শেষ হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।”
চুয়াডাঙ্গার উথলী রেলস্টেশনে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।
শুক্রবার বেলা পৌনে ৬টার দিকে ট্রেনের একটি বগি ও গার্ড ব্রেক লাইনচ্যুত হয়।
এরপর থেকে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে বলে জানান চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার এ কে এম ইউসুপ পলাশ।
তিনি বলেন, মালবাহী ট্রেনটি খুলনা থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। ট্রেনের একটি বগি ও গার্ড ব্রেক লাইনচ্যুত হয়েছে। লাইনচ্যুত বগি ও গার্ড ব্রেকটি রেখে ট্রেনটি গন্তব্যে যেতে পারবে।
“তবে, লাইনচ্যুত বগি ও গার্ড ব্রেক উদ্ধার না হওয়া পর্যন্ত খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ থাকবে।”
স্টেশন মাস্টার বলেন, “উদ্ধারকারী ট্রেন আসছে। আশা করা যায়, রাত ১২টার আগেই উদ্ধারকাজ শেষ হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।”
ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনা থেকে রাজশাহীগামী ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ এবং ঢাকা থেকে খুলনাগামী ‘নকশিকাঁথা এক্সপ্রেস’ ট্রেন মাঝপথে আটকা পড়েছে।
