২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে হেরোইন জব্দ, নারীসহ ৩ ‘মাদক কারবারি’ গ্রেপ্তার

তাদের কাছে থেকে ১১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জে হেরোইন জব্দ, নারীসহ ৩ ‘মাদক কারবারি’ গ্রেপ্তার
সিরাজগঞ্জে হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2024, 05:03 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

সিরাজগঞ্জে হেরোইনসহ তিন ‘মাদক কারবারিকে’ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। 

বৃহস্পতিবার ভোরে শহরের বাজার স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয় বলে সিরাজগঞ্জ জেরা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জুলহাজ উদ্দীন জানান। 

গ্রেপ্তাররা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের রাকিবুল ইসলাম (৩২), চাঁপাইনবাবগঞ্জ সদরের চরদূর্লভপুর এলাকার মমতাজ খাতুন (২০) এবং সিরাজগঞ্জ শহরের মাসুমপুর মৌলভীপাড়ার রুহুল আমিন সেখ (৩৫)। 

ওসি জুলহাজ বলেন, শহরের বাজার স্টেশন এলাকায় রাস্তার ওপরে অভিযান চালিয়ে ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। 

“এরপর তাদের কাছে থেকে ১১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।” 

এ ঘটনায় মামলা করে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ডিবির এই ওসি।