ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর
নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পুকুরে গোসলে করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুরের মনকাটা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাতলপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন।
নিহতরা হলো- মনকাটা গ্রামের মোস্ত মিয়ার মেয়ে চাঁদনী আক্তার (৮) এবং একই এলাকার আঙ্গুর মিয়ার মেয়ে মাহিনুর (৭)।
মোহাম্মদ আলমগীর বলেন, বেলা ৩টার দিকে বাড়ির পাশে পুকুরে চাঁদনী ও মাহিনুর গোসল করতে যায়। দীর্ঘ সময় বাড়িত না আসায় দুই শিশুর স্বজনরা তাদের খুঁজতে থাকেন। পরে রাত সাড়ে ৮টার দিকে দুই শিশুর লাশ পুকুরে ভেসে ওঠে।
খবর পেয়ে পরিবারের লোকজন পুকুরে নেমে দুজনের লাশ উদ্ধার করে বলে জানান তিনি।
