২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ, মা হাসপাতালে

বাগেরহাট-খুলনা মহাসড়কে ধরের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ফকিরহাট হাইওয়ে থানার পুলিশ জানায়।

বাগেরহাটে সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ, মা হাসপাতালে
বাগেরহাটের ফকিরহাট থানা।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2024, 12:19 PM

Updated : 26 Aug 2026, 09:50 AM

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শিশুটির মা। 

শনিবার সকাল ৮টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কে উপজেলার ধরের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ফকিরহাট হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান।  

নিহতরা হলেন- পটুয়াখালী সদর উপজেলার বুরিয়া গ্রামের মোসলেম রাঢ়ির ছেলে খলিলুর রহমান (৪২) এবং তার দেড় বছর বয়সী এক ছেলে।

আহত অবস্থায় খলিলুরের স্ত্রী মিনু বেগমকে (৩৭) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বাসটি বাগেরহাটের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন।  

ওসি মিজানুর বলেন, বাসটি আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।