২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কক্সবাজার সমুদ্র সৈকত গোসলে নেমে যুবকের মৃত্যু

সকালে চট্টগ্রাম থেকে সামিরসহ চার বন্ধু ঘুরতে আসেন বলে জানায় পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2025, 06:58 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক যুবক মারা গেছেন।

শুক্রবার দুপুর দেড়টার দিকে সৈকতের সি-গাল পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান সি-সেইফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত।

নিহত সামির (২৩) চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা। তিনি পেশায় রেফ্রিজারেটর মেকানিক ছিলেন।

লাইফগার্ড কর্মী সিফাত বলেন, “সকালে সামিরসহ চারজন কক্সবাজারে ঘুরতে আসেন। দুপুরের দিকে সৈকতে গোসলে নামেন তারা। সামিরকে ঢেউয়ে ভেসে যেতে দেখে বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়।”

কক্সবাজার মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে সামিরের তিন বন্ধু ঘটনার বিস্তারিত জানান। লাশ মর্গে রাখা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হয়েছেন।