Published : 20 Dec 2025, 01:12 PM
উন্নায়ন রক্ষণাবেক্ষণ কাজের জন্য রংপুর নগরীর বেশ কিছু এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
শুক্রবার নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১, রংপুরের নির্বাহী প্রকৌশলী মো. মকছেদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তথ্য জানান হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি শাপলা ও আবহাওয়া ফিডারের আওতাধীন লাইনের পার্শ্ববর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
রংপুর নগরীর শাপলা ফিডারের আওতায় চন্দ্রার মোড়, চারতলা মোড়, শাপলা তেলের পাম্প, চামড়া পট্টি, গ্র্যান্ড হোটেল মোড় রাস্তার দুই ধার, প্রেস ক্লাব গলি, জাহাজ কোম্পানি মোড় হতে দেওয়ান বাড়ি ট্রান্সফরমার, শাহ আমানত শপিং কমপ্লেক্স, আগমনী কাউন্টার ও আদর্শ স্কুল মোড় সংলগ্ন এলাকা বিদ্যুৎহীন থাকবে।
আবহাওয়া ফিডারের আওতায় নগরীর আবহাওয়া অফিস এলাকা, চারতলা মোড়, বীকন মোড়, বউ বাজার, আলমগীর মসজিদ, করণজাই রোড, সেনপাড়া, এরশাদের বাসার দক্ষিণ রোড, মুলাটোল হকের গলি ও রতন স্পোর্টিং ক্লাব সংলগ্ন এলাকা বিদ্যুৎহীন থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে নির্বাহী প্রকৌশলী মো. মকছেদুল ইসলাম বলেন, দ্রুত কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। শেষ হওয়া মাত্রই পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।