২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

২০১৮ সালে স্ত্রী কর্মস্থলের জন্য বেরিয়ে গেলে কিশোরী মেয়েকে ধর্ষণ করেন শাহ আলম।

নারায়ণগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2024, 08:54 PM

Updated : 26 Aug 2026, 10:00 AM

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেয়েকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

সোমবার নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবউদ্দন আহমেদ জানান।

দণ্ডিত মো. শাহ আলম সরদারের (৪১) বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়। 

যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে। 

মামলার নথি থেকে জানা যায়, ওই উপজেলার কৃষ্ণপুরা এলাকায় স্ত্রী ও কিশোরী মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন শাহ আলম৷ ২০১৮ সালের ২ মার্চ স্ত্রী কর্মস্থলের জন্য বেরিয়ে গেলে কিশোরী মেয়েকে ধর্ষণ করেন তিনি। 

পরে ওই কিশোরীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনারগাঁ থানায় মামলা করেন৷

তদন্ত দেশে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেয়।