২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মসজিদের পুকুরে মিলল ইমামের মরদেহ

স্থানীয়রা পুকুর ঘাটে জামা-কাপড় পড়ে থাকতে দেখে ইমামের খোঁজ করতে থাকেন।

সিলেটে মসজিদের পুকুরে মিলল ইমামের মরদেহ

মাওলানা মো. আলাউদ্দিন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2023, 05:12 PM

Updated : 15 Oct 2023, 06:34 PM

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পুকুর থেকে এক মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ গ্রামের মসজিদের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম।

মৃত মাওলানা মো. আলাউদ্দিন (৪০) উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামের মো. কালা মিয়ার ছেলে। তিনি ওই মসজিদের পেশ ইমাম ছিলেন।

ওসি নজরুল বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে আলাউদ্দিন মসজিদের পুকুরে গোসল ও কাপড় পরিষ্কার করতে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা ঘাটে জামা-কাপড় পড়ে থাকতে দেখে ইমামের খোঁজ করতে থাকেন।

পরে কয়েকজন পুকুরে নেমে আলাউদ্দিনকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:

ফেইসবুক লিংক]