২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনায় মাছ ধরতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় এ ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2025, 08:14 PM

Updated : 26 Aug 2026, 12:38 PM

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

রোববার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার দেবডাঙ্গা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানান। 

নিহতরা হলেন- সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই এলাকার কার্তিক হালদারের দুই ছেলে মন্মথ হালদার (৪৫) ও সবুজ হালদার (৩৮)।

পুলিশ জানায়, দুপুরে দুই ভাই নৌকায় করে যমুনা নদীতে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যান। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।