২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরামুক্ত দিবসে মোমবাতি প্রজ্বালন

মাগুরামুক্ত দিবস ৭ ডিসেম্বর। এ উপলক্ষে বুধবার শহীদদের স্মরণে জেলা প্রশাসন মোমবাতি প্রজ্বালন ও ব্ল্যাক আউট কর্মসূচি পালন করেছে। সন্ধ্যায় শহরের চৌরাঙ্গী মোড়ে এই আয়োজনে মাগুরা জেলা প্রশাসক আশরাফুল আলমের সভাপতিত্বে পুলিশ সুপার মশিউদৌলা রেজা, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাগুরা প্রতিনিধি

Published : 07 Dec 2022, 11:00 PM

Updated : 07 Dec 2022, 11:04 PM

Image

মাগুরামুক্ত দিবসে বুধবার সন্ধ্যায় শহরের চৌরাঙ্গী মোড়ে মোমবাতি প্রজ্বালন ও ব্ল্যাক আউট কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন।

Image

মাগুরামুক্ত দিবসে বুধবার শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে।

Image

মাগুরামুক্ত দিবসের স্মারকগ্রন্থ ‘বীরকথন’ -এর মোড়ক উন্মোচন করা হয় বুধবার।

Image

মাগুরামুক্ত দিবসে বুধবার জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড শহরে মিছিল করেছে।

Image

মাগুরামুক্ত দিবসে বুধবার জেলা প্রশাসন শহরে শোভাযাত্রা করেছে।