২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে যাবজ্জীবন দণ্ডিত গ্রেপ্তার ১৮ বছর পর

২০০৫ সালে হেরোইনসহ সুজন প্রথম গ্রেপ্তার হন; পরে জামিনে বের হয়ে পলাতক থাকেন; তার অনুপস্থিতিতে বিচার সম্পন্ন হয়।

ময়মনসিংহে যাবজ্জীবন দণ্ডিত গ্রেপ্তার ১৮ বছর পর

গাজীপুরের শ্রীপুর উপজেলার বাঘের বাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2023, 07:59 PM

Updated : 13 Apr 2023, 07:59 PM

ময়মনসিংহের মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ১৮ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব।  

বুধবার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাঘের বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান।

গ্রেপ্তার ৩৭ বছর বয়সী আমিরুল ইসলাম সুজন মহানগরীর সানকিপাড়ার বাসিন্দা।

বৃহস্পতিবার দুপুরে আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৫ সালের ১১ মে ৪৮ গ্রাম হেরোইনসহ মহানগরীর সানকিপাড়া থেকে সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

“পরে সুজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। একই বছর জামিনে বেরিয়ে আত্মগোপনে যান তিনি।”

তিনি আরও বলেন, সুজনের অনুপস্থিতিতে এ মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার জরিমানা করে আদালত।

সুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তা আনোয়ার জানান।