১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় চলন্ত গাড়িতে ধাক্কা দিয়ে প্রাণ গেল কভার্ড ভ্যানচালকের

কভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালক বাহাদুর মিয়া নিহত হন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 03:10 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি গাড়ির পেছনে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন কভার্ড ভ্যানচালক। 

শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আমানগণ্ডা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এস এম লোকমান হোসাইন।

নিহত বাহাদুর মিয়া (৩২) নোয়াখালীর সুবর্ণপুর উপজেলার চড়ভাঙ্গা গ্রামের মৃত মিরাজ মিয়ার ছেলে।

ওসি লোকমান জানান, শুক্রবার সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগণ্ডা এলাকায় ঢাকামুখী একটি কভার্ড ভ্যান সামনের চলন্ত অজ্ঞাতনামা গাড়িকে ধাক্কা দেয়। এতে কভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে চালক বাহাদুর মিয়া নিহত হন। 

খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে কভার্ড ভ্যানচালকের লাশ উদ্ধার করে জানান ওসি।