২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় শিশু সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত

উদীচী জেলা সংসদের সভাপতি এ কর্মশালার উদ্বোধন করেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2024, 10:41 PM

Updated : 26 Aug 2026, 10:16 AM

গাইবান্ধায় শিশু সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দশজন শিশু-কিশোর অংশ নেয়।

শুক্রবার সকাল নয়টায় স্থানীয় বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের মিলনায়তনে উদীচী জেলা সংসদের সভাপতি জহুরুল কাইয়ুম এ কর্মশালার উদ্বোধন করেন। 

প্রশিক্ষণের জেলা সমন্বয়ক তাজুল ইসলাম রেজার সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক ও ডেইলি স্টারের জেলা প্রতিনিধি কে এম রেজাউল হক, কিংশুক সাহিত্য পরিষদের সহ সভাপতি এ কে এম সামিয়ুর রহমান শামীম।

কর্মশালায় প্রশিক্ষণ দেন সাংবাদিক রেজাউল হক, স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা এস কে এস ফাউন্ডেশনের প্রশিক্ষক উম্মে কুলসুম ইলা ও যমুনা টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ।