২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ

সকাল ৬টায় চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, কোন ধরনের নৌযান সেখানে নেই। কয়েকজন যাত্রী না জেনে ঘাটে এসে আবার ফিরে যান।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 06:08 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

ঘূর্ণিঝড় রেমালের কারণে চাঁদপুর-ঢাকা নৌপথে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

রোববার সকালে চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হোসেন জানান, আগের রাত ১২টার পর থেকে এ পথে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সকাল ৬টায় চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, কোন ধরনের নৌযান সেখানে নেই। কয়েকজন যাত্রী না জেনে ঘাটে এসে আবার ফিরে যান। তবে লাইটার জাহাজগুলো নদী তীরবর্তী এলাকায় নোঙর করে রাখা হয়েছে।

মেঘনা ও ডাকাতিয়া নদীতে পানি এবং বাতাসের তীব্রতা সকাল থেকেই বেড়েছে। এর আগে শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মেঘনা উপকূলীয় এলাকা ও লঞ্চঘাটে পূর্ব সর্তকতা হিসাবে মাইকিং করেছে নৌ-পুলিশ।

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হোসেন বলেন, “পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চাঁদপুর-ঢাকাসহ সব নৌপথে লঞ্চ এবং নৌযান চলাচল বন্ধ থাকবে।”