২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩

দুজন ঘটনাস্থলেই মারা যান; ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় আরও একজনের।

নরসিংদীতে বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
প্রতীকী ছবি

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2025, 11:33 AM

Updated : 26 Aug 2026, 02:32 PM

নরসিংদীর মাধবদী উপজেলায় বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ইটাখোলা হাইওয়ে থানার ওসি মনির হোসেন জানিয়েছেন।

নিহতরা হলেন- সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের রাইনাদী গ্রামের আজিজুল ইসলামে ছেলে সিয়াম মিয়া (২২), আলতাফ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) ও রবিউল ইসলামের ছেলে ইজিবাইকের চালক ফাহিম মিয়া (৩০)।

নিহতের স্বজনরা বলেন, তিন জন ইজিবাইকে করে মাধবদী থেকে রাইনাদী এলাকায় যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী দ্রুত গতির বাসটি ইজিবাইকটিকে চাপা দেয়।

এ সময় দুজন ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান আরও একজন।

ওসি মনির হোসেন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছে বাসের চালক ও সহযোগী।