গোপালগঞ্জে ক্যাশ মোমো ছাড়া ফিলিং স্টেশনে ডিজেল বিক্রি, জরিমানা
ডিজেল বিক্রির ক্যাশ মেমো দেখাতে ব্যর্থ হওয়ায় জরিমানা করা হয়।
গোপালগঞ্জে ক্যাশ মোমো ছাড়া ডিজেল বিক্রির দায়ে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে শহরের বেতার কেন্দ্র সংলগ্ন হাজেরা ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক স্বপন।
স্বপন বলেন, “হাজেরা ফিলিং স্টেশন গত ২৪ মার্চ ডিপো থেকে ৬ হাজার লিটার ডিজেল সংগ্রহ করে। এতে ওই ফিলিং স্টেশনের মজুদ দাড়ায় ১০ হাজার ৫০০ লিটার।
“এর মধ্যে ৮ হাজার ২৪৪ লিটার ডিজেল বিক্রির ক্যাশ মেমো দেখাতে ব্যর্থ হয় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। এ অপরাধে ওই ফিলিং স্টেশনকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।”
