২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে এক ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, উল্টে নিহত ২

“হাসপাতালে আনার আগেই চালক ও হেলপারের মৃত্যু হয়েছে।”

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2025, 09:52 AM

Updated : 26 Aug 2026, 02:31 PM

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কার পর দুটি যানই উল্টে যায়। এতে দুজন নিহত হন।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বৈলর বড় পুকুর পাড় জামে মসজিদ সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ জানিয়েছেন।   

নিহতরা হলেন- ট্রাকের চালক ২৮ বছর বয়সী আলামিন ও চালকের সহকারী ৩০ বছর বয়সী মো. রাশেদ।

ওসি মনসুর বলেন, “ত্রিশাল থেকে ময়মনসিংহমুখী একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় দুটি ট্রাকই উল্টে যায় এবং দুজন গুরুতর আহত হন।

“পরে স্থানীয় লোকজন ও ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।”

চালককের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।  

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদ আহমেদ বলেন, “হাসপাতালে আনার আগেই চালক ও হেলপারের মৃত্যু হয়েছে।”