নেত্রকোণায় বাবরকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন
লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দীন পাটোয়ারীকে বক্তব্য উদ্দেশ্যমূলক ও যড়যন্ত্রমুলক।”
নেত্রকোণায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা অনুষ্ঠানে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের বড় বাজার এলাকায় ‘সচেতন আলেম ও ছাত্রজনতা’র ব্যানারে এই মানববন্ধন হয়।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু, খেলাফত আন্দোলনের সহকারি কেন্দ্রীয় মহাসচিব গাজি আব্দুর রহিম, পৌর বিএনপির সভাপতি রাজু আহমেদ, জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, যুবদল নেতা রফিকুল ইসলাম, জেলা হেফাজত ইসলামের সদস্য সচিব মাজাহারুল ইসলামসহ অন্যরা মানববন্ধনে বক্তব্য দেন।
মানববন্ধনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু বলেন, “লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দীন পাটোয়ারীকে বক্তব্য উদ্দেশ্যমূলক ও যড়যন্ত্রমুলক।”
অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করতে পাটোয়ারীর প্রতি দাবি জানান তিনি।
