২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে যুবককে কুপিয়ে হত্যা

রনি বিভিন্ন ব্যক্তির মাছের ঘেরে কাজ করতেন; শনিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।

যশোরে যুবককে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2022, 10:49 PM

Updated : 02 Oct 2022, 10:49 PM

যশোর সদরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারীরা।

রোববার রাতে চাঁচড়ার দক্ষিণ বর্মনপাড়ার শ্মশানে তার লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

নিহত রনি (২৪) চাঁচড়া মোল্লাপাড়ার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বাবুর ছেলে।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আকিকুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, রনি বিভিন্ন ব্যক্তির মাছের ঘেরে কাজ করতেন। শনিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।

“বিভিন্ন স্থানে খোঁজখুঁজির এক পর্যায়ে রোববার রাতে চাঁচড়া দক্ষিণ বর্মনপাড়ার শ্মশানে তার লাশ পাওয়া যায়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”

তিনি বলেন, “তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কী কারণে কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি।