২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে ৪ সন্তানের মা হলেন মৌলভীবাজারের লিপি

সোমবার চার সন্তানের মা হন মৌলভীবাজারের চাটুরা গ্রামের দুবাই প্রবাসী অমিত দাসের স্ত্রী লিপি রানি দাস।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2022, 01:17 AM

Updated : 23 Nov 2022, 01:17 AM

সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর একসঙ্গে চার সন্তান ভূমিষ্ঠ হয়েছে; তাদের মধ্যে দুই জন ছেলে ও দুই জন মেয়ে। 

সোমবার এই চার সন্তানের মা হন মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের চাটুরা গ্রামের দুবাই প্রবাসী অমিত দাসের স্ত্রী লিপি রানি দাস। 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুঁইয়া জানান, চার নবজাতক সুস্থ আছে।    

ওসমানী হাসপাতালে চার নবজাতকের সঙ্গে থাকা সুরঞ্জিত দাস জানান, গত সোমবার বেলা ১টা থেকে ২টার মধ্যে তার বৌদির একসঙ্গে চারটি সন্তান হয়েছে। 

চার সন্তানের মা হয়ে লিপি রানি দাস ভীষণ খুশি বলে জানান।

তিনি জানান, চিকিৎসকরা জানিয়েছেন শিশু চারটির ওজন স্বাভাবিকের চেয়েও ভালো রয়েছে। দুয়েকদিনের মধ্যে হাসপাতাল থেকে তাদের ছেড়ে দেওয়া হবে। 

তাদের নয় বছর বয়সী আরেকটি ছেলে রয়েছে বলে জানান লিপি।