১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

“সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 11:49 AM

Updated : 26 Aug 2026, 05:06 PM

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দেওয়া হয়েছে।

উপজেলার বাঐখোলা এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বুধবার রাতে সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে বাসাইল থানার ওসি জালাল উদ্দিন জানিয়েছেন।

এতে বাসটির ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একটি দুর্ঘটনা ঘটে। ফলে উত্তরবঙ্গগামী লেনে যানবাহনের ধীরগতি দেখা দেয়।

“এ সময় ঢাকা থেকে পাবনাগামী ‘বাংলা স্টার’ নামের একটি যাত্রীবাহী চলন্ত বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। যাত্রীরা নিরাপদে বের হয়ে আসলেও বাসটিতে আগুন লেগে পুড়ে যায়।”

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ূন কার্ণায়েন বলেন, “আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জালাল উদ্দিন জানিয়েছেন।