আশুলিয়ায় পিস্তল-গুলিসহ রিকশা গ্যারেজ মালিক গ্রেপ্তার
এসআই বলেন, তজিবুরের বিরুদ্ধে এলাকায় অস্ত্র প্রদর্শন করে ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ রয়েছে।
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি রিকশার গ্যারেজে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার তজিবুর রহমান সরকার (৫৬) আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তাজপুর গ্রামের বাসিন্দা।
শুক্রবার আশুলিয়া থানার এসআই শাহিন আহমেদ নয়ন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে তাজপুর এলাকার রিকশার গ্যারেজে অভিযান চালানো হয়।
“এ সময় পুলিশ তজিবুরের কোমরে গুজে রাখা চারটি গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করে।”
এসআই নয়ন বলেন, তজিবুরের বিরুদ্ধে এলাকায় অস্ত্র প্রদর্শন করে ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ রয়েছে। অস্ত্র জব্দের ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে।
