২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সড়কের বিটুমিন গলে যাওয়ার ঘটনা তদন্তে দুদক

“পরিদর্শন শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

যশোরে সড়কের বিটুমিন গলে যাওয়ার ঘটনা তদন্তে দুদক
তাপপ্রবাহের মধ্যে যশোরে সড়কের বিটুমিন গলে যাওয়ার ঘটনা তদন্ত করছে দুদক।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2024, 10:25 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

তাপপ্রবাহের মধ্যে যশোরে সড়কের বিটুমিন গলে যাওয়ার ঘটনা তদন্ত করছে দুদক। 

বৃহস্পতিবার দুপুরে যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুরসহ কয়েকটি অংশ পরিদর্শন করে দুদকের একটি দল।

দুদক যশোর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আল আমিন সাংবাদিকদের বলেন, “বিভিন্ন স্থানে সড়কে বিটুমিন গলে যাচ্ছে। অভিযোগ পাওয়া গেছে নিন্মমানের বিটুমিন ব্যবহারের কারণে এ অবস্থা তৈরি হয়েছে। 

“এ কারণে সড়কের বিভিন্ন অংশে পরিদর্শন করা হচ্ছে। পরিদর্শন শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

যশোরে তাপপ্রবাহ বাড়ার সঙ্গে সঙ্গে সদ্যনির্মিত ও সংস্কার করা সড়কগুলোর বিটুমিন গলতে থাকে। এর মধ্যে যশোর-নড়াইল মহাসড়ক অন্যতম। বিটুমিন গলার কারণে সড়কে চলাচলকারী হালকা যানবাহনগুলোর নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়ে পড়ে বলে চালকদের ভাষ্য।