২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে দুই বাইকের সংঘর্ষ, যুবক নিহত

নিহত যুবকের নাম আবির হোসেন (৩৫)। তিনি দিঘাপতিয়া এলাকার লাকি আহমেদের ছেলে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2025, 11:25 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

নাটোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও দুজনের আহত হওয়ার তথ্য দিয়েছে হাইওয়ে পুলিশ। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিশপুর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম আবির হোসেন (৩৫)। তিনি নাটোরের দিঘাপতিয়া এলাকার মো. লাকি আহমেদের ছেলে। 

আহত দুজন হলেন— বড়াইগ্রামের আগ্রান এলাকার রেদওয়ান হোসেন মিম ও মোহাম্মদ আলী।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মো. মাহাবুর হোসেন বলেন, আহত দুজনকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি বলেন, শুক্রবার সন্ধ্যার পরে মোহাম্মদ আলী ও আবির মোটরসাইকেলে করে দত্তপাড়া থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন। সেসময় আরেকটি মোটরসাইকেলে একজনের সঙ্গে নাটোর শহর থেকে বড়াইগ্রাম যাচ্ছিলেন রেদওয়ান। হরিশপুর ঝলমলিয়া হাইওয়ে থানার সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।