২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ট্রাক চাপায় দুই ভাইসহ নিহত ৩

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তবে তাদের পরিচয় দ্রুত জানা যায়নি।

নাটোরে ট্রাক চাপায় দুই ভাইসহ নিহত ৩

প্রতীকী ছবি

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2024, 01:47 PM

Updated : 11 Mar 2024, 03:14 PM

নাটোরের সিংড়ায় ট্রাকের চাপায় দুই ভাইসহ অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে সিংড়া থেকে বগুড়ার শেরপুর সড়কের সুকাশের দুর্গাপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন, সিংড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আক্তারুজ্জামান।

নিহতরা হলেন- সিংড়ার বনকুড়াইল এলাকার মো. আব্দুল মমিনের দুই ছেলে মো. ইমরান হোসেন (১৯) ও মো. রাব্বি হোসেন (১৫) এবং তাদের প্রতিবেশী আব্দুস সাত্তারের স্ত্রী মোছা. হোসনেয়ারা (৩৮)।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তবে তাদের পরিচয় দ্রুত জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে দুর্গাপুর বাজার এলাকায় ব্যাটারিচালিত যাত্রীবাহী একটি অটোভ্যান ওই সড়ক পার হচ্ছিল। সময় নাটোর থেকে বগুড়ার শেরপুরগামী একটি ট্রাক বাহনটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই ভাই ও তাদের প্রতিবেশী এক নারী মারা যান।

স্থানীয়দের সহযোগিতায় আহত দুজনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ট্রাকসহ চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান, ওই পুলিশ কর্মকর্তা।